শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৮:২৭ পিএম, ২০২২-০৪-২৩
নতুন ঘোষণা দিলেন বলিউডের নির্মাতা রোহিত শেঠি। তার পুলিশি ফ্র্যাঞ্চাইজি ‘কপ ইউনিভার্স’র মুখ্য ভূমিকায় পুরুষের পাশাপাশি একজন মহিলা পুলিশ অফিসারের গল্পও উঠে আসবে।
এই চরিত্রে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠিকে। দু’দিন আগেই ‘শেরশাহ’ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণে ঘোষণা করেন রোহিত। যেটি প্রচার হবে আমাজন প্রাইম শেঠি ভিডিওতে। এতে সিদ্ধার্থকে দেখা যাবে দিল্লির এক পুলিশ অফিসারের ভূমিকায়।
শনিবার (২৩ এপ্রিল) সিরিজের নতুন চমক নিয়ে হাজির হলেন রোহিত। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করেছেন এই নির্মাতা। যেখানে পুলিশের পোশাকে বন্দুক হাতে দেখা গেছে শিল্পা শেঠিকে। তার পেছনে আগুন জ্বলছে, তার মধ্য থেকেই এগিয়ে আসছেন দুঃসাহসিক এই অভিনেত্রী।
লুক প্রকাশ্যে এনে রোহিত লেখেন, দলে স্বাগত শিল্পা! বন্দুকবাজি, হাতে হাত রেখে লড়াই, দূরন্ত গতিতে দৌড় আর হ্যাঁ অবশ্যই উড়ন্ত গাড়ির জন্য প্রস্তুত হও... ভারতীয় পুলিশ ফোর্স-এর শুটিং শুরু হয়েছে।
এই সিরিজের মাধ্যমেই ওটিটিতে পা রাখতে চলেছেন শিল্পা। পোস্টারটির ইনস্টাগ্রামে শেয়ার করে শিল্পা লেখেন, প্রথমবার ওটিটি প্লাটফর্মে আগুন জ্বালিয়ে দিতে প্রস্তুত। অ্যাকশন কিং রোহিতের কপ ইউনিভার্সে যোগদান করতে পেরে ভীষণ উত্তেজিত।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited