শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৬:৪৪ পিএম, ২০২৫-০৫-০৪
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের বসতঘরে হামলা চালিয়ে নারী ও শিশুকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারেরও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন।
রবিবার (৪ মে) সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাবের আহমদের পরিবার অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ জহির আহমদ ও আব্দুল মান্নান গং জমি বিক্রির পরও দখল না দিয়ে উল্টো একাধিকবার হামলা চালিয়ে তাদের আহত করে।
ছাবের আহমদের ছেলে সামছুল আলম লিখিত বক্তব্যে বলেন, গত ৭ এপ্রিল সন্ধ্যায় মাঈন উদ্দীনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল সশস্ত্র অবস্থায় বসতঘরে হামলা চালায়। তারা টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে নারী, শিশু ও বৃদ্ধসহ পাঁচজনকে মারধর করে আহত করে।
তিনি জানান, হামলার ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। তবে প্রতিপক্ষ পাল্টা মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে।
এছাড়া বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক, যিনি ভুক্তভোগী পরিবারের আত্মীয়, তাকেও মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে জড়িয়ে কিছু অনলাইন ও অজ্ঞাত পত্রিকায় সংবাদ প্রচার করা হচ্ছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারী মাঈন উদ্দীন ক্ষমতাসীন দলের সাবেক ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি ও হয়রানি করে আসছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited