শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৭:০০ পিএম, ২০২২-০৭-১৪
বদলি-জনিত কারণে হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামের বিদায় ও নবাগত ওসি মোহাম্মদ রুহুল আমীনের বরণ উপলক্ষে এক অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১৩ জুলাই মডেল থানার হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলামের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান, চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. এম কামাল উদ্দিন, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু, পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে সারওয়ার মোর্শেদ তালুকদার, জয়নাল আবেদীন, আবুল মনসুর, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ, আখতার হোসেন খান সুমন, হাটহাজারী প্রেস ক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক মো. আবু তালেব, সাংবাদিক মোহাম্মদ আলী, উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম, সহকারী উপ-পরিদর্শক মো. এমদাদুল হক ও কনস্টেবল রিয়াজ মোল্লা।
অনুষ্ঠান শেষে হাটহাজারী মডেল থানার বিদায়ী ওসি রফিকুল ইসলামকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান এবং নবাগত ওসি রুহুল আমীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন থানায় কর্মরত পুলিশ সদস্যরা।
প্রসঙ্গত, ২২ জুন এডিশনাল আইজিপি (প্রশাসন) ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এক আদেশ ওসি রফিকুল ইসলামকে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়। এর আগে ২০২০ সালের ১৭ নভেম্বর তিনি হাটহাজারী মডেল থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited