শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৬:৫৮ পিএম, ২০২৪-১০-২৪
চট্টগ্রামের রাউজানে ডিসের সংযোগ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাবেদ শাহ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত ২৩ অক্টোবর (বুধবার) রাত ৮টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোল্লা মিছকিন শাহ (রহ.)'র বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত জাবেদ শাহ একই বাড়ির মৃত এমদাদুল ইসলাম শাহের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জাবেদ শাহ জনৈক মহিউদ্দিন শাহ খোকনের বাড়িতে পানির মোটরের পাইপ সংযোগের কাজ করছিলেন৷ এমতাবস্থায় খোকনের ঘরের রেলিংয়ে বসে পাইপ লাইন টানতে গিয়ে ডিস লাইনের বৈদ্যুতিক সংযোগের তার মাথায় লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য এম. এন আবসার মুরাদ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জানা যায়, নিহত জাবেদ শাহ কখনও দিনমজুর, কখনও অটোরিকশা চালক, কখনও ইলেকট্রনিক মিস্ত্রী বা যখন যে কাজ পায় তা দিয়ে সংসার চালাতেন। বিগত ৬মাস পূর্বে ৭ ও ৫ বছর বয়সী দুটি কন্যা সন্তান রেখে তার স্ত্রী দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়। ভাগ্যের নির্মম পরিহাস স্ত্রীর মৃত্যুর ৬মাস পর তার বিধবা মা ও দুই কন্যা সন্তানকে রেখে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবেদেও পরপারে পাড়ি জমান। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুে এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited