শিরোনাম
পেকুয়া প্রতিনিধি | ০৫:৩৮ পিএম, ২০২২-০১-২৫
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ক্ষেতে বাম হাত ও দুই পায়ের রগকাটা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টায় পেকুয়া সদর নুইন্যামুইন্যা ব্রিজ বিলের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই নারীর পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহত নারীর নাম মোহছেনা আক্তার (৩৭)। তিনি কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে কৃষকরা ক্ষেতে চাষ করতে যাওয়ার সময় ওই লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলি বলেন, লাশের আশপাশে কোনো রক্তের চিহ্ন নেই। তবে পরিহিত বোরকায় রক্তের দাগ রয়েছে। লাশের পাশেই একটি ব্যাগ পাওয়া গেছে। সেই ব্যাগে মোবাইল ফোন, স্মার্টকার্ড ও কিছু টাকা রয়েছে। তা ছাড়া নিহতের ডান হাতে ঘড়ি রয়েছে।
তিনি আরও বলেন, স্মার্টকার্ডের তথ্যানুযায়ী নিহতের বাড়ি কক্সবাজার শহরে। তিনি কীভাবে পেকুয়া এলেন; কিংবা কে নিয়ে এলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থলে সিআইডি, পিবিআই ও পুলিশের ক্রাইম ইউনিট এসেছে। তারা লাশ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited