চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সাড়ে ৩ কোটি টাকা মূল্যের আফিমসহ মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালী প্রতিনিধি :    |    ০৪:২৮ পিএম, ২০২২-০৮-০১

সাড়ে ৩ কোটি টাকা মূল্যের আফিমসহ মাদক কারবারি গ্রেফতার

৩ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য আফিম ও চোলাই মদসহ কাকন মল্লিক নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।  
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী কাকন মল্লিক (৩৬) কে  গ্রেফতার করে। গ্রেফতার মল্লিক বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি এলাকার মিন্টু মল্লিকের পুত্র।

রবিবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে এসময় মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী কাকনিদ্রা মল্লিককে গ্রেফতার করে।এ সময় তারঁ হেফাজতে থাকা একটি সাদা রংয়ের পলিথিনের ভিতর হতে ৩.৫ লিটার চোলাই মদ এবং একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে লাল স্কচটেপ দ্বারা মোড়ানো আঠালো ও খয়েরি রংয়ের ৩ কেজি ৩৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়েছে।  র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন  ' তারা দীর্ঘদিন যাবৎ বান্দরবান জেলার থানচি এলাকা হতে পাইকারি বাজার দরে আফিম ও অন্যান্য মাদক দ্রব্য ক্রয় করে পরবর্তীতে তা খুচরা বাজার দরে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি ৩৫ লক্ষ টাকা।'

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

রিটেলেড নিউজ

নার্সারির পাশে বৃদ্ধের বিবস্ত্র লাশ

নার্সারির পাশে বৃদ্ধের বিবস্ত্র লাশ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়িতে সড়কের পাশ থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।  শনিà...বিস্তারিত


শিশু অপহরণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

শিশু অপহরণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে থানায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলà¦...বিস্তারিত


শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর