শিরোনাম
আমাদের সাহিত্য : | ০৬:২১ পিএম, ২০২৬-০৫-২৫
আবদুল্লাহ মজুমদার
কোরবানির বিধান রাখি মনে ঈমানি জোরে
নিসাব থাকলে ওয়াজিব হয় মুমিনের ঘরে
ঈদের নামাজের পরেই শুরু কোরবানির কাজ
আগে করলে হবে না তা—এটাই শরিয়তের রেওয়াজ।
গরু, ছাগল, ভেড়া, উট—হালাল পশু নিতে হয়
নির্ধারিত বয়স পূর্ণ হলে কোরবানি গ্রহণীয় হয়
অন্ধ, খোঁড়া, রোগা পশু কোরবানি নয় কোনো কাল
দোষমুক্ত পশুই কেবল আল্লাহর পথে হালাল।
সাত জন মিলে গরু-উট—শরিকে করা যায়
নিয়ত থাকে ইবাদতের, লোভ-লালসা নয় তায়
বিসমিল্লাহ বলে জবাই—সুন্নতের নিয়ম মানো
নিজ হাতে করা উত্তম—এ কথা ভালো জানো।
গোশত তিন ভাগ করে দাও—গরিব, আত্মীয়, স্বীয়
সদকার পথে বিলালে হয় কল্যাণময়ীয়
চামড়া বিক্রি করলে তার মূল্য সদকা দাও
মজুরির বদলে গোশত নয়—আলাদা করে দাও।
নিয়ত পবিত্র রাখলেই কোরবানি হয় কবুল
আল্লাহর সন্তুষ্টিই হোক জীবনের মূল উসুল।
আবদুল্লাহ মজুমদার : : রান্নাঘরের চুলা জ্বালাতে গ্যাসের সিলিন্ডার লাগবে, অথচ দোকানে গিয়ে মিলছে না নির্ধারিত দামে। কোথাও...বিস্তারিত
আমাদের সাহিত্য : : মহসিন আলম মুহিন মামার বাড়ি মধুর হাঁড়ি, এই কথাটি নয় অজানা। আদর-আমোদ কাঁড়ি কাঁড়ি- থাকলে পাশে নানি-না...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : গভীর রাত। ঘড়ির কাঁটা বারোটা ছুঁই ছুঁই। বাড়ির অন্য ঘরগুলোর আলো একে একে নিভে গেছে। চারপাশে নেমে এস...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : কালির কুহেলি ঘন, অক্ষর আজ অবরুদ্ধ, ফোরাম-চত্বরে ক্লাবের ছায়া—দ্বন্দ্ব বড় দুর্বোধ্য। মসনদের মায়à¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : সব কবিতা শব্দ দিয়ে শুরু হয় না; কিছু কবিতা শুরু হয় নীরবতা দিয়ে। কিছু কবিতা ভাষায় নয়, ভাষাহীনতাà...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : জুলাই— কোনো ক্যালেন্ডারের মাস নয়; রাষ্ট্রের বুকের ভেতর জমে থাকা বজ্রের মতো এক দীর্ঘ কম্পন। রা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited