শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৩:৫৪ পিএম, ২০২৫-১২-২২
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় গরু বাজার সংলগ্ন একটি সেমিপাকা টিনসেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একাধিক দোকান ও বসতঘরের মালামাল পুড়ে আনুমানিক সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১২টা থেকে ১২টা ৩৫ মিনিটের মধ্যে আলীকদম থানাধীন ১নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ আলীকদম গরু বাজার সংলগ্ন রফিক চৌধুরীর মালিকানাধীন সেমিপাকা টিনসেড মার্কেটে হঠাৎ আগুন লাগে। আজ সাপ্তাহিক গরু বাজার থাকায় আগুনের ঘটনায় বাজার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে যায়।
খবর পেয়ে আলীকদম ফায়ার সার্ভিসের একটি ইউনিট, আলীকদম সেনা জোন এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস ও সেনা জোনের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সৌর প্যানেলের ব্যাটারি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন চিউও মার্মা, যার দোকানে থাকা প্রায় ২০০ বস্তা সিমেন্ট পুড়ে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আনোয়ার জিহাদ চৌধুরীর দোকানের একটি টিভি, সোফাসেট ও আলমিরা পুড়ে আরও এক লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া রতন পালের খালি দোকানের কিছু মালামাল এবং রুপন কান্তি জুয়েলের বসতঘরের মালামাল ও স্বর্ণালংকার পুড়ে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। সব মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাত লাখ টাকা বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited