শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৮:১৮ পিএম, ২০২১-০৪-২৮
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি,মাদক ও নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার(২৮ এপ্রিল) ভোরে বান্দরবান সেনাজোনের একটি অভিযানিক দল বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে অভিযান পরিচালনা করে এইসব সরঞ্জাম উদ্ধার করে , এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গহীন পাহাড়ে পালিয়ে গেলে কাউতে আটক করা যায়নি।
বান্দরবান সেনাজোন সুত্রে জানা যায়,বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম এর আঞ্চলিক সংগঠন Jummu Liberation Army(স্বাধীন জুম্মু সেনাবাহিনী) সাধারণ জনগণের কাছ থেকে বিপুল পরিমান চাঁদা আদায় করছিল এবং সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েমের প্রচেষ্টা চালাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে এক বিশেষ অভিযান পরিচালনা বান্দরবান সেনাজোনের সদস্যরা। এসময় নানা প্রাকৃতিক প্রতিবন্ধকতা,দুর্গম পাহাড়ী পথ অতিক্রম করে সন্ত্রাসীদের আস্তানার সন্নিকটে পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসীরা প্রাণভয়ে আস্তানা ত্যাগ করে গভীর জঙ্গলে পালিয়ে যায়।
অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ম্যাগাজিন ভর্তি ১ টি পিস্তল,একে ৪৭ এর ম্যাগাজিন,একাধিক এ্যামোনিশন বাউন্ডুলিয়ার ,ধারালো দেশীয় অস্ত্র,কমান্ডো নাইফ,বিপুল পরিমান গোলাবারুদ,ওয়াকিটকি,সোলার চার্জার,১৩ টি মোবাইল ফোন,সন্ত্রাসীদের ব্যবহৃত জলপাই রংয়ের ৩ প্রস্থ পোষাক,চাঁদা আদায়ের রশিদবই, নগদ অর্থ,সন্ত্রাসীদের জাতীয় পরিচয় পত্র এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত বেশ কয়েকটি ব্যাগ এবং দেশীয় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় ।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited