শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৪১ পিএম, ২০২২-০৪-০৭
মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পোলেসি আগামী সপ্তাহে তাইওয়ান সফরে যেতে পারেন। এমন খবর প্রকাশের পরই চীনের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। চীন জানিয়েছে, পোলেসি তাইওয়ান সফরে গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে বলেও জানানো হয়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চীন। আর চীনের এমন দৃষ্টিভঙ্গির কারণেই বেইজিং ও ওয়াশিংটন মধ্যে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। অন্যদিকে তাইওয়ানকে সামরিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
তবে স্পিকার পোলেসি তাইওয়ান সফরে যাবেন কি না সে ব্যাপারে স্পষ্ট করে জানানো হয়নি। কিন্তু জাপান ও তাইওয়ানের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, তার এই সপ্তাহের শেষে টোকিও সফরের পর এটি হতে পারে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে পরিচালিত সব ধরণের আনুষ্ঠানিক কার্যক্রমের বিরোধিতা করে বেইজিং। ওয়াশিংটনের উচিত এ সফর বাতিল করা।
বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, এজন্য যে কোনো পরিণতির দায় যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।
গত বছরের নভেম্বরে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানে ১৫৯টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চল প্রায়ই লঙ্ঘন করে বেইজিং। এ নিয়ে দেশগুলোর মধ্যে সম্প্রতি উত্তেজনা বেড়েছে।
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited