শিরোনাম
মোঃ শোয়াইব , হাটহাজারী | ০৬:০১ পিএম, ২০২৫-০৫-৩১
বৃহত্তর চট্টগ্রামের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘জাগৃতি’-এর ২০২৫-২৬ সালের কার্যকরী সংসদের অভিষেক অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আলোকোজ্জ্বল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফারুক ই আজম (বীর প্রতীক)। তিনি বলেন, “জাগৃতি শুধু একটি সংগঠন নয়, এটি চট্টগ্রামের সামাজিক ঐতিহ্যের প্রতীক। আমি ব্যক্তিগতভাবে এই সংগঠনের সাথে বহুদিন ধরে যুক্ত, এখানকার অনেকেই আমার বন্ধু ও শুভাকাঙ্ক্ষী।” তিনি সংগঠনের বিগত ও বর্তমান কার্যক্রমের প্রশংসা করেন এবং হাটহাজারীর সার্বিক উন্নয়নে সরকারের সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগৃতি’র সভাপতি মো. ওসমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহেল রানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম,সাবেক জেলা ও দায়রা জজ মো. সফিউল আজম,হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন,জাগৃতি’র অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক দীপক দাশ গুপ্ত,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুসা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান সোনিয়া নার্গিস লিপি,জাগৃতি’র সাবেক সভাপতি রিজাউল আমিন বাবুল, আসলাম মোরশেদ, সোহরাওয়ার্দী চৌধুরী, ইফতেখার উদ্দিন মোহাম্মদ আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, এবং খেলোয়াড় সমিতির সভাপতি সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে নতুন কার্যকরী সংসদের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়। এছাড়াও জাগৃতি’র পক্ষ থেকে গুণীজনদের আজীবন সম্মাননা প্রদান করা হয়।
এদিন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুসা কল্যাণ ট্রাস্টের সহায়তায় এইচএসসি ২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং বিভিন্ন ক্রীড়া আয়োজনে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
অভিষেক উপলক্ষে আয়োজিত গ্রামীণ উদ্যোক্তা মেলা, রক্তদান কর্মসূচি, প্রীতি ফুটবল ম্যাচ ও অন্যান্য অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited