শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৩:৫৭ পিএম, ২০২২-০৮-০২
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ ভক্তরা। আলিয়া ভাট নেটফ্লিক্সের জন্য ‘হার্ট অব স্টোন’ দিয়ে হলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তিনি গাল গ্যাডোটের সঙ্গে অভিনয় করছেন ছবিটিতে৷
এতে 'স্পাই' থ্রিলারে জেমি ডরনানও অভিনয় করেছেন। 'অ্যারোনটস' খ্যাত চলচ্চিত্র নির্মাতা টম হার্পার পরিচালনা করেছেন। সিনেমাটির গল্পটি লিখেছেন গ্রেগ রুকা এবং অ্যালিসন শ্রোডার৷
এর আগে জুলাই মাসে সিনেমার কাজ শেষ করে মুম্বাই ফিরে আসেন আলিয়া। শুটিং শিডিউলের জন্য তিনি দুই মাসেরও বেশি সময় ধরে লন্ডনে ছিলেন।
ভ্যারাইটির সঙ্গে কথা বলতে গিয়ে এই অভিনেত্রী বলেন, 'অভিজ্ঞতাটা অসাধারণ। এটি ছিল আমার প্রথম হলিউডের বিগ বাজেটের সিনেমা। ইংরেজি ছবির প্রথন অভিজ্ঞতা আমার। প্রথমবার একটি অ্যাকশন সিনেমার শুটিং করছিলাম। কিন্তু আমি গর্ভবতী তাই কাজটা যেন সহজভাবে করতে পারি সে দিকটা খেয়াল রেখেছিলেন টিমের সবাই।
আমি কখনই ভুলব না তাদের যত্ন এবং আন্তরিকতা।'
তিনি আরও জানান, ‘আমি গ্যাল, জেমি ও আমার পরিচালক টম হার্পারের সঙ্গে শুটিং করার সময় সুন্দর সময় কাটিয়েছি। আমি মনে করি আমরা 'হার্ট অব স্টোন'র মাধ্যমে খুব সুন্দর কিছু নিয়ে আসতে পারবো এবং আমি এটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
তবে সিনেমাটি কবে মক্তি পাবে এখনও জানা যায়নি। এদিকে আলিয়া ভাট তার প্রথম প্রযোজনা ‘ডার্লিংস’ -এ অভিনয় করবেন। ছবিতে অভিনয় করেছেন শেফালি শাহ, বিজয় ভার্মা এবং রোশন ম্যাথিউ। এটি ৫ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে।
রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রীর 'ব্রহ্মাস্ত্র সিনেমাটিও মুক্তি পাবে শিগগিরই।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited