শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৪:৪২ পিএম, ২০২৬-০১-১৯
খাগড়াছড়ি জেলা কারাগারে থাকা ১৬ জন কারাবন্দি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এর আগে ভোট দিতে আগ্রহ প্রকাশ করে মোট ১৭ জন বন্দি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন। তবে তাদের মধ্যে একজন জামিনে মুক্তি পাওয়ায় বর্তমানে জেলখানায় থেকে ১৬ জন ভোট প্রদান করবেন। নিবন্ধনকারীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশুতোষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ কয়েকজন আওয়ামী লীগের নেতা রয়েছেন। নিবন্ধিত ১৬ জনের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত এবং ১৪ জন বিচারাধীন আসামি। খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার সাহাদাত হোসেন বলেন, খাগড়াছড়ি কারাগারে বর্তমানে ২৭ জন সাজাপ্রাপ্তসহ মোট ২৫০ জনের বেশি বন্দী রয়েছেন। বন্দীদের মধ্যে ১৭ জন পোস্টাল ভোটে আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেছিলেন। একজন জামিনে বের হওয়ায় বর্তমানে ১৬ জন কারাবন্দি জেলখানা থেকেই পোস্টাল ব্যালটে ভোট দেবেন। খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও প্রবাস থেকে মোট ৭ হাজার ৫০ জন ভোটার নিবন্ধন করেছেন। তিনি আরও বলেন, করাগারে থাকা অবস্থায় পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করে কেউ জামিনে মুক্তি পেলেও তিনি পোস্টাল ভোট দিতে পারবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারকে কারাগার থেকেই পোস্টাল ব্যালট সংগ্রহ করতে হবে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited