শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৪ পিএম, ২০২৬-০৩-০৮
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। কোনো ধরনের পিছনের দরজা বা কারও অনুকম্পার মাধ্যমে নয়। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই জনগণের সরাসরি সমর্থন ও ভোটের মাধ্যমেই এসেছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে নগরীর ধনিওয়ালা পাড়া চাঁদমহল টাওয়ারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর নিয়াজ মো. খানের উদ্যোগে আয়োজিত অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ৪০০ অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডালসহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং সবসময় জনগণের পাশে ছিলাম। গত ১৬ মাস ধরেও নগরবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকবো। ১২ তারিখের নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছেন।
সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে সব দলের এজেন্ট উপস্থিত ছিলেন। কোথাও ভোটারদের বাধা দেওয়া হয়নি বা কোনো দলের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও পাওয়া যায়নি। ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তারা স্বাক্ষরিত ফলাফলপত্র প্রার্থীদের হাতে তুলে দিয়েছেন। যদি কোনো প্রার্থীর ফলাফল নিয়ে আপত্তি থাকে, তাহলে আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে।
মেয়র বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নির্বাচনে মাধ্যমে মেয়র পদে আসীন হয়েছি। নির্বাচন নিয়ে ভিত্তিহীন অভিযোগ করে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই। দেশের মানুষ এখন অনেক সচেতন এবং তারা সত্য-মিথ্যা ভালোভাবেই বুঝতে পারে। অতীতের মতো বর্তমানে এবং ভবিষ্যতেও জনগণ বিএনপির পাশে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রতিনিধিদের জন্য সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
এর মধ্যে রয়েছে অপ্রয়োজনীয় বিলাসিতা পরিহার, সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গুরুত্ব প্রদান।
উত্তর পাটানটুলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মো. খান, বক্তব্য দেন ডবলমুরিং থানা বিএনপি নেতা সুফি মো. ইব্রাহীম, আব্দুল মান্নান, শেখ মনির বাবুল, আমির উদ্দিন বাবুল, রফিকুল আলম, যুবদল নেতা মুরাদ উদ্দিন, মো. রনি, আবদুল আজিজ, আবদুল বারেক, আবদুল মান্নান, মো. বক্কর প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited