শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০১:১৫ পিএম, ২০২১-০৩-০৬
অল্প বয়সেই বৃদ্ধ হয়ে গেলেন রণবীর কাপুর। ইনস্টাগ্রামে তার শেয়ার করা একটি ছবিতে তেমনই দেখা গেছে। এ সত্যিই অন্যরকম এক চমক। তারকার বৃদ্ধ বয়সের এ ছবি দেখে অবাক নেটিজেনরা। যা নিয়ে শুরু হয়েছে শোরগোল।
বলিউডের এই তারকা বৃহস্পতিবার রাতে এ ছবি শেয়ার করেন। ফাঁকা মাথায় এলোমেলো সাদা চুল। মুখে না কামানো পাকা দাড়ি-গোঁফ। কপালে বলিরেখা স্পষ্ট ফুটে উঠেছে।
পরপর ৩টি ছবি শেয়ার করেছেন রণবীর। মেকআপের ছোঁয়ায় কীভাবে তিনি যুবক থেকে ধাপে ধাপে বৃদ্ধ হয়েছেন তা স্পষ্ট দেখা গেছে সেখানে। জানা গেছে, এক নারী মেকআপ আর্টিস্ট রণবীরের এই চেহারার রূপান্তর ঘটিয়েছেন।
তবে প্রশ্ন উঠেছে- হঠাৎ বুড়ো হওয়ারই বা সাধ জাগল কেন তার? তাহলে কি তিনি নতুন কোন চরিত্রের বার্তা দিচ্ছেন? নাকি নতুন কোন সিনেমায় তাকে এমন করে দেখা যাবে?
তবে ছবির ক্যাপশন থেকে বোঝা গেছে, একটি প্রথম সারির বিজ্ঞাপনী সংস্থার কাজ করতে গিয়ে তার এই হাল হয়েছে।
মাথার কালো চুল ঢেকে, নকল সাদা চুল, দাড়ি-গোঁফ লাগিয়ে রণবীরের ‘বুড়ো’ হওয়ার এই দৃশ্য তার ভক্তদের চমকে দিয়েছে।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited