শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৩ পিএম, ২০২৫-১১-২২
চট্টগ্রাম বন্দরকে বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী বুধবার বন্দরমুখী সড়ক অবরোধ ও বিভাগের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে অনুষ্ঠিত স্কপের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।
তিনি বলেন, ‘নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে স্কপসহ বিভিন্ন সংগঠন ইতিমধ্যে আন্দোলন করছে। নিউমুরিং টার্মিনাল নিয়ে মামলা চলমান থাকা সত্ত্বেও আদালতের নির্দেশনা মানা হচ্ছে না। আমরা খবর পাচ্ছি, কেউ কেউ গোপনে মিটিং করছেন। আমাদের স্পষ্ট দাবি, বন্দরের কোনো টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়া যাবে না। লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল নিয়ে যে চুক্তি হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে।’
অবরোধ কর্মসূচি সম্পর্কে কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, ‘বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত আগ্রাবাদ, বড়পোল ও মাইলের মাথা এলাকায় বন্দরমুখী সড়ক অবরোধ করা হবে। পাশাপাশি বিভাগীয় সব জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা বাধ্য করব বন্দর বিদেশিদের না দিতে।’
সম্মেলনের প্রধান অতিথি শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘শ্রমিকেরা ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করছেন, কিন্তু তাঁদের দাবি মানা হচ্ছে না। বন্দর বিদেশিদের দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে।’
সম্মেলনে স্কপের পক্ষ থেকে ৯ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে শ্রমিকদের সংগঠন ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমে স্বাধীনতা, অভিন্ন শ্রম আইন প্রণয়ন, অযৌক্তিক ছাঁটাই ও হয়রানি বন্ধ, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, মহার্ঘ ভাতা চালু, বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্প পুনরায় চালু, আউটসোর্সিং বন্ধসহ রেশন, আবাসন, পেনশন, হাসপাতাল, নারীদের ডরমিটরি ও বেকার ভাতা নিশ্চিত করা।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীসহ তপন দত্ত, আবদুল কাদের হাওলাদার, মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, আহসান হাবিব, এ এ এম ফয়েজ হোসেন, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited