চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

প্রধান শিক্ষকের অবহেলায় এক অসহায় ছাত্রের এসএসসি পরীক্ষা হলো না!

আ.ন.ম. তাজওয়ার আলম    |    ০৯:০৯ পিএম, ২০২৫-০৪-১৯

প্রধান শিক্ষকের অবহেলায় এক অসহায় ছাত্রের এসএসসি পরীক্ষা হলো না!

চট্টগ্রাম নগরের কদম মোবারক এতিমখানা ট্রাস্ট পরিচালিত কদম মোবারক মনিরুজ্জামান ইসলামাবাদী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো সাঈদ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। 

এতিম খানায় বেড়ে ওঠা মো সাঈদের পিতা ছিলেন দিনমজুর মোহাম্মদ হানিফ এবং মাতা ছাহেরা বেগম। গরিব পরিবারের সন্তান হওয়ায় তাকে পড়াশোনা করাতে শহরের এই এতিমখানায় ভর্তি করা হয়।

গত বছর সে গণিত ও বিজ্ঞান বিষয়ে ফেল করেছিল এবং এবছর আবার সে ফরম ফিলাপ করে প্রস্তুতি নিয়েছিল পরীক্ষার জন্য। কিন্তু পরীক্ষার আগের দিন রাতে সে জানতে পারে, তার প্রবেশপত্র আসেনি এবং ফরম ফিলাপ হয়নি। প্রধান শিক্ষকের অবহেলায় এমন বড় ভুলের শিকার হয়ে এই অসহায় ছাত্রের পরীক্ষার সুযোগ হাতছাড়া হয়।

শিক্ষা বোর্ড চেয়ারম্যান মো. ইলিয়াস জানান, ফরম ফিলাপের সুযোগ থাকলেও শিক্ষা সচিবের নির্দেশনার কারণে সেই সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি। ফলে মো সাঈদের এক বছর আরেকটি কষ্টের দিকে চলে যায়।

এ বিষয়ে প্রধান শিক্ষক জানান, মো সাঈদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, তার মোবাইল নম্বর বন্ধ ছিল এবং পরীক্ষা শুরু হওয়ার একদিন আগে যোগাযোগ করলে কিছুই করা সম্ভব ছিল না। তিনি আরো জানান, পরীক্ষা চলাকালীন সময়ে কোনো ফরম ফিলাপ করা যাবে না এবং তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু কোনো ফল আসেনি।

অথচ, ছাত্রের বক্তব্য হলো, প্রধান শিক্ষক তাকে সরি বলেছে এবং ভুল হয়েছে তার জন্য ক্ষমাপ্রার্থী। এমন ঘটনায় মো সাঈদের জীবন থেকে আরেকটি বছর চলে গেল, যা তার ভবিষ্যতের জন্য বড় এক ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর