শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৫৩ পিএম, ২০২৫-১২-২৮
পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইপিজেড যুবদল নেতা আজম সোহেল নিহত চট্টগ্রাম নগরের পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইপিজেড থানা যুবদলের সদস্য সচিব আজম সোহেল নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে পতেঙ্গা থানার কাটগড় চরপাড়া এলাকায় আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজম সোহেল বন্দরটিলা এলাকার জাহাঙ্গীর সওদাগরের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. লিটন মিঞা বলেন, ‘রাতে দুর্ঘটনার পরপরই তার স্বজনরা তাকে নগরের জিইসি মোড়ের মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
নিহত সোহেলের মরদেহ বন্দরটিলায় তার নিজ বাড়ির সামনে রাখা হয়েছে। সেখানে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা ভিড় করছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited