শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৭:১৫ পিএম, ২০২৪-১১-২৪
শরী‘আহ ভিত্তিক আধুনিক ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়ে চট্টগ্রামের রাউজানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৩৯৭তম শাখা হিসেবে পথেরহাট শাখা ২৪ নভেম্বর ২০২৪, রবিবার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মাদ আবদুস সামাদ। এতে আরও বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম নর্থ জোনপ্রধান এম. জুবায়ের আজম হেলালী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পথেরহাট শাখাপ্রধান মোহাম্মদ নুরুল আবছার। আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ধর্মপ্রিয় মহাথেরো, রাউজান প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মীর আসলাম, সমাজসেবক মোহাম্মদ জানে আসলাম, শুভময় দাশ রাজু ও মোহাম্মদ শাহাজান মঞ্জু। এসময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মিয়া মোহা: বরকত উল্লাহ সহ প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। নতুন বাংলাদেশে গ্রাহকরা ইসলামী ব্যাংককে আরো বেশি আস্থার ব্যাংক হিসেবে নিয়েছেন। গ্রাহকরা এখন নির্বিঘ্নে ইসলামী ব্যাংকের প্রতিটি শাখায় সেবা গ্রহণ করছেন।
তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের একটি ঐতিহ্যবাহী ব্যাংক। একঝাঁক সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মী আধুনিক ব্যাংকিং প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছেন। তিনি দেশের অন্যান্য শাখার মতো পথেরহাট শাখায়ও ইসলামী ব্যাংকের সর্বজনীন ও কল্যাণধর্মী সেবাসমূহ গ্রাহকের কাছে নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited