শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:০৯ পিএম, ২০২২-০২-০১
সিরিয়ায় জিপিএস জ্যামার ব্যবহার বন্ধের ইসরাইলি অনুরোধ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কোর দাবি, সিরিয়ায় অবস্থানরত রুশ সেনাদের নিরাপত্তার স্বার্থেই এই প্রযুক্তি ব্যবহার করছে রাশিয়া। খবর আনাদোলুর।
অন্যদিকে, ইসরাইলের দাবি- রাশিয়ার এ জ্যামার প্রযুক্তি ব্যবহারের কারণে তাদের রাজধানী তেলআবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে বাণিজ্যিক বিমান ইঠা-নামায় সমস্যা হচ্ছে।
রাশিয়াকে পাঠানো এক চিঠিতে ইসরাইল জানিয়েছে, সিরিয়ার বন্দর নগরী লাতাকিয়ার পাশে খেমেইমিম বিমানঘাঁটি থেকে রাশিয়া ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করে আসছে।
ইসরাইলের রাষ্ট্রীয় টিভি চ্যানেল কানে এ নিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, সিরিয়ার বিমানঘাঁটি থেকে পরিচালিত প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছড়িয়ে পড়া ইলেক্টোম্যাগনেটিক তরঙ্গ তেলআবিবের আকাশে ছড়িয়ে পড়ছে।
এতে ইসরাইলের বাণিজ্যক বিমানগুলোর জিপিএস ঠিকমতো কাজ করছে না। এগুলো উঠা-নামায় মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।
কিন্তু রাশিয়া বলেছে, এ অঞ্চলে তাদের সেনাবাহিনীর নিরাপত্তার জন্য এ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। এটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited