শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৩২ পিএম, ২০২০-১২-০৮
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষায় ২১৩ জনের করোনা শনাক্তা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ২৬ হাজার ৮৫৬ জন।
এই দিন চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই দিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২২ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৬০টি নমুনা পরীক্ষা করে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৯টি নমুনা পরীক্ষা হয়। এতে পজেটিভ আসে ৯ জনের।
তা ছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষা করে ২৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৭৫টি নমুনা পরীক্ষা করে ২৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৮নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৭ জনের পজেটিভ শনাক্ত হয়।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২১৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই দিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৬৬১টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৮০ জন এবং উপজেলায় ৩৩ জন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited