চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আলীকদমে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যুর অভিযোগ, দুর্গম এলাকায় পাঠানো হলো মেডিকেল টিম

স্টাফ রিপোর্টার :    |    ০৩:৪৯ পিএম, ২০২৬-০৪-১৬

আলীকদমে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যুর অভিযোগ, দুর্গম এলাকায় পাঠানো হলো মেডিকেল টিম

বান্দরবান জেলার আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রিংলত ম্রো পাড়া গ্রামে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত ১১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে ঘটে। একইসঙ্গে এলাকায় আরও বেশ কয়েকজন শিশু হামে আক্রান্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মৃত বলে দাবি করা শিশুদের মধ্যে জংরুং ম্রো (৩ মাস), পিতা লেংক্লাং ম্রো ও মাতা কামবুং ম্রো এবং খতং ম্রো (৭ মাস), পিতা লুকুন ম্রো ও মাতা কাইরু ম্রো রয়েছে। তারা উভয়েই কুরুকপাতা ইউনিয়নের রিংলত ম্রো পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে সময়মতো চিকিৎসা সেবা না পাওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে, পরিস্থিতি মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য বিভাগ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বিশেষ মেডিকেল টিম দুর্গম কুরুকপাতা ইউনিয়নে পাঠানো হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম জানান, আক্রান্তদের চিকিৎসায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। প্রয়োজন হলে রোগীদের উন্নত চিকিৎসার জন্য উপজেলার বাইরে নেওয়ার ক্ষেত্রেও আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানের সঙ্গে সমন্বয় করে ইতোমধ্যে একটি মেডিকেল টিম দুর্গম কুরুকপাতা এলাকায় পাঠানো হয়েছে।

তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হানিফ জানিয়েছেন, হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো মৃত্যুর বিষয়টি স্বাস্থ্য বিভাগের কাছে নিশ্চিত হয়নি। ফলে এ ঘটনায় প্রকৃত তথ্য যাচাইয়ে সংশ্লিষ্টদের তৎপরতা অব্যাহত রয়েছে।

রিটেলেড নিউজ

চাকুরীজীবি নারীদের বদলী, পারিবারিক ও সামাজিক সংকটের নতুন রূপ

চাকুরীজীবি নারীদের বদলী, পারিবারিক ও সামাজিক সংকটের নতুন রূপ

নিজস্ব প্রতিবেদক : কে এম আলী হাসান :  মহিলাদের নিজ এলাকা বা সুবিধাজনক স্থান থেকে দূরে বা বাহিরে বদলি(Transfer) করলে ব্যক্তà...বিস্তারিত


মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোà¦...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই একà...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে à¦...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থাà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর