শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৫:২২ পিএম, ২০২০-১০-০৮
খাগড়াছড়ি পার্বত্য জেলাসহ সারাদেশে নারী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রতিবাদী মানববন্ধন এবং দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মাটিরাঙ্গা আমতলী ইউনিয়ন ছাত্রলীগের ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচী পৃথকভাবে উদযাপিত করা হয়েছে।
বুধবার(৭ই অক্টোবর ২০২০খ্রিঃ) সকাল সাড়ে ৯টায় গ্রীণ ভয়েস জেলা শাখার আয়োজনে খাগড়াছড়ি প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রীন ভয়েস’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি চারু বিকাশ ত্রিপুরার স ালনায় পার্বত্য চট্টগ্রাম অ ল’র সিনিয়র সহ-সভাপতি প্রাচুর্য চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি সীমা মারমা, সাংগঠনিক সম্পাদক নিশি ত্রিপুরা। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’র খাগড়াছড়ি জেলা সদর শাখার সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা, টিআইবি-খাগড়াছড়ি সনাকের ইয়েস সহ-দলনেতা মো: মেহেদি হাসান সোহাগ, স্থানীয় প্রতিবাদী নারী সুমাইয়া আক্তার। এসময় এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক দিন ধরে যেভাবে নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটছে এতে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। পাবর্ত্য চট্টড়্রামসহ সারাদেশে নারী ধর্ষণকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তারা।
এদিকে সারাদেশ ব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন নারীর প্রতি সহিংসতা বন্ধে ও এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়ন শাখার ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বুধবার(৭ই অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মাটিরাঙ্গার আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সম্মুখ স্থানে আমতলী ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দের আয়োজনে এ ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমতলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো: মহসিন, যুগ্ন আহবায়ক সৈকত মাহমুদ, বড়নাল ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো: সোহাগ, সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা ও প্রচার সম্পাদক শামিম হোসেন ছাড়াও আমতলী ও বড়নাল ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা মো: আবু তালেব ধর্ষক যে কেউই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে উল্লেখ করে বলেন, বাংলাদেশে আমাদের প্রত্যেকটি ইউনিয়নেও কমিটি রয়েছে। আমরা আমাদের নেতা-কর্মীদের বলছি, যেখানে ধর্ষক, ইভটিজার দেখবেন সেখানে তাদেরকে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। তিনি আরও বলেন, আমরা মা বোনদের অনুরোধ করবো তারা যদি কোথাও কোনো হেনস্তার শিকার হয়, ধর্ষণের শিকার হয় তাহলে যেন ছাত্রলীগের নেতাকর্মীদের জানান। ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করে ছাড়বে। আমরা ইতোমধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানাচ্ছি। অনুষ্ঠানে অত্র ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজনসহ অনেকে উপস্থিত ছিলেন।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited