চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মা বলে গেছেন, বিয়েশাদি লাগবে না, শিল্পী সমিতি নিয়েই থাকো: জায়েদ খান

বিনোদন ডেস্ক :    |    ০৬:৫৭ পিএম, ২০২২-০১-২৪

মা বলে গেছেন, বিয়েশাদি লাগবে না, শিল্পী সমিতি নিয়েই থাকো: জায়েদ খান

জমে ক্ষীর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। প্রচারণায় পিছিয়ে নেই দুই প্যানেলের কেউ। ভোটারদের আকৃষ্ট করতে যে যার সর্বোচ্চ চেষ্টাটাই করছেন।


আবেগপ্রবণ হয়ে একাধিক তারকাকে কান্না করতে দেখা গেছে ইতোমধ্যে। চিত্রনায়ক রিয়াজ, নায়িকা নাসরিনের পর এবার কাঁদলেন চিত্রনায়ক জায়েদ খান। 

গত মাসে করোনায় হারানো মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে উঠেন এ চিত্রতারকা।

বললেন, ‘আমি যে কত এতিম এখন, বোঝাতে পারব না। আমার মা মারা যাওয়ার আগে বলে গেছেন— তোমার আর বিয়েশাদি লাগবে না, তুমি শিল্পী সমিতি নিয়েই থাকো।’

রোববার বিকালে মিশা-জায়েদ প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখার একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে এ কথা বলেন জায়েদ।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘শিল্পী সমিতি এখন আমার ভালোবাসার জায়গা হয়ে গেছে। তাই এত শত্রু। যে শিল্পী সমিতিতে আমি এসে দেখেছি, নিজের টাকা দিয়ে চা খেতে হয়। সেখানে এখন দুটা কফির মেশিন; মিশা-জায়েদ পরিষদের অবদান। তিনটা ফ্রিজ সমিতিতে, একুশটা লাইট জ্বলে। এসব আমরা করেছি। এত কাজ করে অনেকের চক্ষুশূল হয়ে গেছি। করোনার সময় এফডিসিতে ১১টা কুকুর আছে, না খেয়ে শুকিয়ে গেছে। সেই কুকুরগুলোকেও রান্না করে নিয়ে খাইয়েছি। আমি জীবনটা দিয়ে দিয়েছি এই শিল্পী সমিতির জন্য।’

প্রসঙ্গত মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির গত দুই মেয়াদে দায়িত্ব পালন করেছে।  দুবারই  সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন জায়েদ।  এবারও গত মেয়াদের সভাপতি মিশা সওদাগরের সঙ্গে যৌথভাবে প্যানেল গঠন করেছেন জায়েদ।  তাদের প্রতিপক্ষ হিসেবে এবার ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল। আগামী ২৮ জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর