শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৫:০১ পিএম, ২০২২-০১-৩০
খালি চোখে সব ঠিকই ছিল। মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্বে বেশ ভালোই এগোচ্ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু গতকাল (শনিবার) হঠাৎ সিলেট সানরাইজার্সের সঙ্গে খেলা শুরুর আগে জানা গেলো, অধিনায়ক পাল্টেছে চট্টগ্রামের।
মিরাজকে সরিয়ে দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ নাইম ইসলামের ওপর। সেই সঙ্গে জানানো হয়, প্রধান কোচ পল নিক্সন চলে যাচ্ছেন, তার জায়গায় দায়িত্ব নিয়েছেন পেস বোলিং কোচ শন টেইট।
তারপর কেটে গেছে ২৪ ঘণ্টা। আজ (রোববার) দুপুর গড়ানোর আগেই নতুন খবর, হঠাৎ অশান্ত চট্টগ্রাম শিবির। ফ্র্যাঞ্চাইজি ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা হচ্ছে না মিরাজের। তাই তিনি বিপিএল না খেলে বাড়ি ফিরে যেতে চাচ্ছেন।
এটা উড়ো খবর নয়, সত্য। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যানেজার ফাহিম মুন্তাসির সুমিত জাগো নিউজকে আজ বিকেলে নিশ্চিত করেছেন এ তথ্য।
সুমিত চট্টগ্রাম থেকে মুঠোফোনে বলেন, ‘ঠিক জানি না কী কারণে। তবে এটা সত্য যে মিরাজ বিপিএল না খেলে বাড়ি ফিরে যেতে চেয়েছে। আমাকে মেইলও করেছে। গতকাল রাতে ম্যাচ শেষে মেইল দিয়েছে।’
মেইলে কী জানিয়েছেন মিরাজ? সুমিতের জবাব, ‘মিরাজ আমাকে মেইলে জানিয়েছে যে, তার মা অসুস্থ। মা’র পাশে তার থাকা দরকার, তাই সে খেলতে পারবে না।’
সুমিত আরও বলেন, ‘আমি এবং টিম ম্যানেজমেন্ট তারপর মিরাজের সঙ্গে কথা বলেছি। তাকে মানানোর সর্বাত্মক চেষ্টা করছি। প্রয়োজনে তার মাকে চট্টগ্রাম এনে একই হোটেলে কাছাকাছি রাখার প্রস্তাবও দিয়েছি। তার মায়ের চিকিৎসার সবকিছু আমরা দেখভাল করব, এমন নিশ্চয়তাও দিয়েছি। তবু মিরাজকে মানানো সম্ভব হয়নি।’
তবে সুমিত আশা ছাড়েননি। বিকেল পৌনে ৪টায় এ প্রতিবেদন তৈরির সময়ও মিরাজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিম হোটেলে অবস্থান করছিলেন। সুুমিতের কথা, ‘আমরা মিরাজকে বুঝিয়ে-সুঝিয়ে খেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
নেতৃত্ব বদল নিয়ে সুমিত বলেন, ‘দেখেন, অধিনায়কত্বটা মালিকপক্ষের হাতে। ফ্র্যাঞ্চাইজি ও টিম ম্যানেজমেন্ট কাকে দল পরিচালনার দায়িত্ব দেবে, সেটা তাদের এখতিয়ার। তা নিয়ে আবেগতাড়িত হওয়াটা ঠিক পেশাদার আচরণের ভেতরে পড়ে না।’
খোঁজ নিয়ে জানা গেছে, অধিনায়কত্ব হারিয়ে মিরাজ অনেকটাই বিমর্ষ। তিনি কিছুতেই অধিনায়কত্ব ছাড়ার বিষয়টিকে সহজভাবে নিতে পারেননি।
দল তো ভালোই খেলছিল। ঢাকাপর্বে দু’দুটি বড় জয় নিয়ে কুমিল্লার সঙ্গে যৌথভাবে শীর্ষে থেকে বন্দরনগরী এসেছে। এখানে আসার পর কী এমন হলো যে অধিনায়কত্ব পাল্টাতে হলো?
ম্যানেজার সুমিত সরাসরি কিছু বলতে নারাজ। তবে আকার-ইঙ্গিতে যা বলেছেন, তার সারমর্ম হলো-টিম চট্টগ্রামের মালিকপক্ষের দর্শন ও পরিকল্পনার সঙ্গে নাকি মিরাজের চিন্তাভাবনা ও সিদ্ধান্ত মিলছিল না। তাই তাকে পাল্টে ফেলা।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited