শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৫:৩৯ পিএম, ২০২৫-১২-০৮
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এর ধারাবাহিকতায় এবার চোরের দল হানা দিয়েছে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে। রাতের আঁধারে সংঘটিত এ চুরিতে উধাও হয়েছে গুরুত্বপূর্ণ অফিস সরঞ্জামসহ নগদ অর্থ।সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে অফিস সহকারী মো. ইয়াছিন কর্মস্থলে এসে প্রথম চুরির ঘটনা টের পান। জানালার গ্রিল কাটা অবস্থায় ভেতরে ঢুকে তিনি কাগজপত্র ছড়ানো এবং বিভিন্ন মালামাল নিখোঁজ দেখতে পান। পরে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করে কম্পিউটার, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, সিসি ক্যামেরার ডিভিআরসহ বেশ কিছু ইলেকট্রনিক সরঞ্জাম নিয়ে গেছে। এছাড়া অফিসের ড্রয়ার ভেঙে নগদ ২৫ হাজার টাকা চুরি করা হয়েছে।
অফিস সহকারী ইয়াছিন বলেন, সকালে এসে দেখি সব ওলটপালট। গ্রিল কাটা, নথিপত্র ছড়ানো, আর অনেক সরঞ্জাম নেই।
ফিল্ড অফিসার সানি দাশ জানান, প্রতিদিন অসংখ্য পশুপালক চিকিৎসা নিতে আসেন। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও নথি চুরি হওয়ায় সেবা কার্যক্রম ব্যাহত হতে পারে। ভেটেরিনারি সার্জন ডা. করবী বড়ুয়া বলেন, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। চুরি হওয়া সব সরঞ্জামের তালিকা প্রস্তুত করা হয়েছে। পুলিশকে জানানো হলে তারা তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা কীভাবে এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited