চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বাবার খুনের বিচারের দাবীতে পরিবাররে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১২ পিএম, ২০২১-০৩-০১

বাবার খুনের বিচারের দাবীতে পরিবাররে সংবাদ সম্মেলন

রাউজান থানাধীন জয়নগর এলাকায় জহির আহম্মদ খুনের প্রধান আসামী দলিল আহম্মদের বিচার দাবী করেছেন জহির আহম্মদের কন্যা খুশি আকতার। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুশি আকতার তার লিখিত বক্তব্যে বলেছেন,১৯৮৩ সালের ১৭ জানুয়ারী দিবাগত রাতে ছুরিকাঘাত করে আমার পিতা জহির আহম্মদকে খুন করে দলিল ও তার দলবল।  এই ঘটনায়  রাউজান থানায় ২৬/৩ ১৯৮৩ সালে সি এস ১১ নং একটি মামলা রুজু করা হয় বলে থানা সূত্রে জানতে পারি। অপর একটি সূত্র জানিয়েছেন, আমার পিতার খুনের পরদিন ১৮ জানুয়ারী একটি মামলা রুজু করা হয়। তবে আমরা(জহির আহম্মদের )পরিবার নিশ্চিত হয়েছি যে, খুনের পর আমার বাবার লাশের ময়নাতদন্ত করা হয়েছে। তাই আশা করছি পুলিশ সক্রিয় হলে আমার বাবার মামলার নথিপত্র অবশ্যই বের হবে। এবং খুনের ঘটনায় বিচার কাজও শুরু করা যাবে।
এই ঘটনায় রাউজান থানায় একটি মামলা হলেও আসামী টানা ৩০ বছরের অধিক সময় বিদেশে আত্মগোপন করে গত ৭/ ৮ বছর আগে দেশে ফিরে আসেন। আমার পিতা খুন হওয়ার সময় আমরা ভাই বোন সবাই বয়সে অনেক ছোট ছিলাম।
খুশি আকতার বলেন, আমার পিতার খুনের ঘটনায় থানায় রুজু হওয়া মামলার কি অবস্থা তা জানার মতো আমাদের সামর্থ্য এবং ক্ষমতা নেই। তাই মামলাটি নিয়ে আমার পরিবার বেশীদূর এগোতে পারেনি। খুনি দলিল দেশে ফিরে এসে আমরা সকল ভাই বোনদের বিরুদ্ধে নানা কুটকৌশলে মেতে উঠেছে। গত ৬ জানুয়ারী ২০২১ ইং দলিল তার সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে আমার বড় বোন হোসনে আরা বেগমের ঘরে ঢুকে ঘরের মালামাল লুট করে নিয়ে বাড়ীঘর ভেঙ্গে ট্রাকভর্তি করে নিয়ে যায়। এই ঘটনায় আমার বোন রাউজান থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। উল্টো থানা পুলিশ আমার বোন ও ভাই মোঃ হোসেনকে মামলায় জড়িয়ে গ্রেফতারের হুমকী প্রদান করে বলে অভিযোগ করেছেন খুশি আকতার। পরবর্তীতে চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি সি, আর  মামলা দায়ের করেন আমার বোন হোসনে আরা বেগম। মামলা নং ১১২১তারিখ-১১/১/২০২১ ইং অন্যটি ৪২১১ -তারিখ ৭/০২/২০২১ ইং।
আমার বোন হোসনে আরা বেগমের ঘরে হামলা ও লুটপাটের ঘটনার পর থেকে আমরা সকল ভাই, বোন পরিবার পরিজন নিয়ে নিকট আত্মীয়স্বজনের বাড়ীঘরে আত্মগোপন করে প্রাণে বাঁচার চেষ্টায় মানবেতর জীবন কাটাচ্ছি। প্রায় দুই মাস ধরে আমরা নিজ বাড়ীতে যেতে পারছি না এই সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে।
আমি আমার পিতার খুনের ঘটনায় থানায় রুজু হওয়া মামলার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িত দলিল আহম্মদসহ সকল আসামীর শাস্তি দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, খুশি আকতারের ভাই মোঃ হোসেন, বোন যথাক্রমে হোসনে আরা বেগম, হাাসিনা বেগম ও বাছু আকতার প্রমূখ।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর