চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পতনের মুখে ইসরাইলি সরকার

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:২৬ পিএম, ২০২২-০৪-০৬

পতনের মুখে ইসরাইলি সরকার

সকালে ঘুম থেকে উঠে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানতে পারলেন তার জোট সরকার দেশটির সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বুধবার ইসরাইলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বেনেটের ডানপন্থি ইয়ামিনা দলের সংসদ সদস্য ইদিত সিলমানের পদত্যাগের ফলে সরকার গঠনের মাত্র ১০ মাসের মাথায় তা পতনের মুখে পড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ মুহূর্তে নেসেটে সরকার ও বিরোধী দলের সদস্য সংখ্যা সমান সমান। জোটের আরেকজন সদস্য পদত্যাগ করলেই সরকারের পতন হবে এবং দেশটিকে আবার নির্বাচনে যেতে হবে।

এর আগে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরাইলকে পর পর তিনবার নির্বাচনে যেতে হয়েছিল। অবশেষে তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী ডান-বাম ও মধ্যপন্থিদের জোট ১২০ সদস্যের মধ্যে ৬১ জনের সমর্থন নিয়ে সরকার গড়ে।
ক্ষমতাসীন জোটের সদস্যরা ইদিত সিলমানের পদত্যাগকে 'কাণ্ডজ্ঞানহীন' বলে নিন্দা জানালেও তার এমন সিদ্ধান্তে ভীষণ খুশি বিরোধী নেতানিয়াহুর দল। নেতানিয়াহু ইতোমধ্যে সিলমানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তার দল সরকার গঠন করতে পারলে সিলমানকে মন্ত্রিত্ব দেওয়া হবে।

ইসরাইল ইহুদি সংস্কৃতি থেকে সরে যাচ্ছে—এমন অভিযোগে সিলমান পদত্যাগ করলেও বিশ্লেষকরা মনে করছেন তার পদত্যাগের পেছনে অন্য কারণ থাকতে পারে।

প্রধানমন্ত্রী বেনেট গণমাধ্যমকে বলেছেন, তিনি সিলমানের পদত্যাগের বিষয়টি জানতেন না। মঙ্গলবার সকালে আচমকা খবরটি জানার পর তিনি খুব বিস্মিত হয়েছেন।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর