চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চেয়ারম্যান হারুনের সংবাদ সম্মেলন: মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার আহ্বান

খবর বিজ্ঞপ্তি    |    ০৯:৪৭ পিএম, ২০২৬-০৭-০৩

চেয়ারম্যান হারুনের সংবাদ সম্মেলন: মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার আহ্বান

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে হারুন অর রশিদ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি মহল তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে আসছে। তিনি দাবি করেন, দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও অভিযোগকারী সদস্যরা উপস্থিত হননি। এরপর থেকেই তারা তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান বলেন, তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাট, সরকারি সহায়তা বিক্রি ও দুর্নীতির যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি এসব অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে তদন্ত করা হোক। তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি মেনে নেবেন বলেও জানান তিনি। তবে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হলে মিথ্যা অভিযোগকারী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ইউনিয়ন পরিষদের কার্যক্রম বাধাগ্রস্ত করা, চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

হারুন অর রশিদ দাবি করেন, তিনি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এবং সরকারি বিধিমালা অনুসরণ করে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি আরও অভিযোগ করেন, তার বিরুদ্ধে অপতৎপরতার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন সক্রিয় নেতা জড়িত। সংবাদ সম্মেলনে তিনি কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও তুলে ধরেন।

এ সময় তিনি দাবি করেন, নির্বাচিত প্যানেল চেয়ারম্যান হওয়া সত্ত্বেও জুলাই আন্দোলনের আগে তিন বছর তাকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। সরকার পরিবর্তনের পরও আওয়ামী লীগের সমর্থক কয়েকজন ইউপি সদস্য সরকার ও উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতা করছেন বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কাজের বরাদ্দ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সদস্যদের মাধ্যমেই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ফলে তাদের বর্তমান অভিযোগ ভিত্তিহীন।
তিনি আরও দাবি করেন, অভিযোগকারী সদস্যদের বিরুদ্ধে অতীতে বিভিন্ন মামলাও রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের শেষে চেয়ারম্যান সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেকোনো সংবাদ প্রকাশের আগে উভয় পক্ষের বক্তব্য ও তথ্য-প্রমাণ যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য উদঘাটনে ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর