চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৭৯

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৪ পিএম, ২০২৬-০৯-১৬

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৭৯

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ২৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬ জন, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৮ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে মোট নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৯ জন।

এদিকে ১৫ সেপ্টেম্বর ডেঙ্গুতে মারা গেছেন রাফসুন মোহাম্মদ (২৭) নামে এক যুবক। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।

অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডেঙ্গু এনএস১ অ্যান্টিজেন পরীক্ষায় তার সংক্রমণ শনাক্ত হয়েছিল। মৃত্যুর কারণ হিসেবে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম উল্লেখ করা হয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম ...বিস্তারিত


কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আমিরুল হক

কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আমিরুল হক

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চিটাগাং ...বিস্তারিত


হাম আক্রান্ত শিশুদের ৪৬ শতাংশের বয়স ৯ মাসের কম

হাম আক্রান্ত শিশুদের ৪৬ শতাংশের বয়স ৯ মাসের কম

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে আক্রান্ত শিশুদের গুরুতর অসুস্থতা ও জটিলতার পেছনে অপ...বিস্তারিত


জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক  ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত


শাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার

শাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ফটিকছড়িতে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূ আকলিমা আক্তারকে গ্র...বিস্তারিত


‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বিকল্প নেই’

‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর