শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৭:৩৯ পিএম, ২০২৫-০৬-২৬
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইউপি সদস্যের নেতৃত্বে বসতঘরে হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সময় ভুক্তভোগীদের তালাবদ্ধ করে রাখে হামলাকারীরা। পরে বাহির থেকে হামলা করে নির্মাণাধীন ঘরের ছাদ ভেঙে ফেলা হয় বলে জানায় ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাতে এই উপজেলার হাইলধর ইউনিয়নে হাইলধর গ্রামে এই ঘটনা ঘটে। হামলার নেতৃত্ব দেওয়া অভিযুক্ত হলেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস খোকন। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এসময় ঘরে তালাবদ্ধদের উদ্ধার করে পুলিশ ।
এই ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার হোসেন থানায় ইউপি সদস্য ইলিয়াস খোকনকে প্রধান অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাকী অভিযুক্তরা হলেন, মোহাম্মদ ইলিয়াস খোকন (৪০), মোহাম্মদ ইউনুছ (৩৫), মোহাম্মদ আমিন (৬৭), আমির হামজা (আশিক), ইব্রাহিম (২৬) এছাড়াও অজ্ঞাত ২৫/২৬ জনকে অভিযুক্ত করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর ঘর নির্মাণের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। এর মধ্যে একাধিকবার সালিশি বৈঠক হয়েছিল। আদালতে মামলা খারিজের পর ঘর নির্মাণ করা হয়। এর মধ্যে দুই দফায় হামলা করে বিবাদীরা। এর মধ্যে গতকাল রাতে ফের হামলা করে ঘর ভেঙে ফেলা হয়।
ভুক্তভোগীরা জানান, হামলার নেতৃত্বদানকারী একজন আওয়ামী লীগ নেতা। তিনি স্থানীয় ইউপি সদস্য হওয়ায় যা মন চাই করে যাচ্ছে। দফায় দফায় হামলা করছে। থানায় আমাদের কোন মামলা নিচ্ছে না। এই ইউপি সদস্য আওয়ামি লীগ নেতা হিসেবে গ্রেফতার হলে আমাদের ঘর নির্মাণের কিছু কাজ করি। গতকাল অস্ত্রধারী সন্ত্রাসী এনে ভেঙে ফেলে। আমরা খুব অসহায় হয়ে আছি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। এর পর লিখিত অভিযোগ পাই আমরা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited