শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৭ পিএম, ২০২২-০৮-০৪
সম্প্রতি তাইওয়ান নিয়ে উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এ ইস্যুতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছে ঢাকা।
বৃহস্পতিবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তাইওয়ান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এ ইস্যুতে উত্তেজনা বাড়তে পারে এবং এ অঞ্চলে ও এর বাইরে শান্তি-স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন কোনো কর্মকাণ্ড থেকে উভয়পক্ষকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে ঢাকা।
বিবৃতিতে ‘এক চীন’ নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলা হয়, জাতিসংঘের সনদ অনুযায়ী এবং আলাপ-আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।
চীনের চরম আপত্তি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির গত ২ আগস্ট তাইওয়ান সফরে যান। তার ওই সফর ঘিরেই ওয়াশিংটন-বেইজিং তুমুল উত্তেজনায় জড়িয়েছে।
তাইওয়ানের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়াও শুরু করেছে চীন। মহড়া চালাচ্ছে নৌ ও আকাশপথে। এদিকে তাইওয়ান জানিয়েছে, চীনের চলমান সামরিক মহড়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited