শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০২:১৩ পিএম, ২০২২-০৭-২১
এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
এই নিয়ে হালদা নদী থেকে ৩৭তম মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) বিকাল ৫টার দিকে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, হালদা নদীর আজিমের ঘাট অংশে ডলফিনটি মৃত অবস্থায় ভাসছিল।
পরে নৌকার সাহায্যে ডলফিনটিকে পাড়ে নিয়ে আসা হয়। পঁচে গিয়ে দুর্গন্ধ হয়ে গেছে। তাই মাটি চাপা দেয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক ড.মনজুরুল কিবরিয়া বলেন,'ধারণা করা হচ্ছে মাছ ধরার জালে আটকে গিয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে। ডলফিনটির ঠোটের নিচের অংশ কাটা এবং দাঁতগুলো ফেলে দেয়া হয়েছে। হয়তো গতকাল ডলফিনের মৃত্যু হয়েছে। পঁচে গলে যাওয়ায় স্থানীয়রা মাটি চাপা দিয়ে দেয়'। তিনি আরও বলেন 'এটি একটি হত্যাকাণ্ড। এর আগে গত ১৪ জুলাই ৩৬তম মৃত ডলফিন উদ্ধার করা হয়।আজ ৩৭তম মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে'।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited