শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:০৮ পিএম, ২০২২-০৪-২৮
আর বেশি দিন বাকি নেই পবিত্র ঈদুল ফিতরের। এরই মধ্যে শুক্রবার থেকে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানের ছুটি শুরু হচ্ছে। ফলে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) থেকেই বাড়ছে মানুষের বাড়ি যাওয়ার চাপ। বিকেলে চট্টগ্রমের বিভিন্ন বাস টার্মিনালে গিয়ে এমন চিত্র দেখা যায়।
এবার শুক্র-শনি ও মে দিবস মিলিয়ে টানা ছয়দিনের ছুটি হচ্ছে। তাই শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আজই বাড়ির দিকে রওনা দিচ্ছেন অনেকে।
চাঁদপুরে যাবেন ফাহিমা আক্তার। তিনি বলেন, বাসের জন্য অপেক্ষা করছি। পরিবারের সঙ্গে ঈদ করতে যাচ্ছি বাড়ি। যাতায়াতে যত কষ্টই হোক না কেন সবাইকে নিয়ে একসঙ্গে ঈদ করার একটা আনন্দ থাকে। আরেক যাত্রী করিম বলেন, সরকারি চাকরি করি। ঈদের ছুটি যেহেতু শুরু হয়েছে, তাই আজকে রওনা দিয়েছি। পরিবারের সঙ্গে ঈদ করতে নোয়াখালী যাচ্ছি।
নগরীরের আরেক বাস টার্মিনাল থেকে সিলেট কক্সবাজার ও বান্দরবান গামী বাসগুলোতে গত কয়েক দিনের তুলনায় যাত্রীদের চাপ বেড়েছে। আগামীকাল থেকে চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
পরিবহনের টিকিট বিক্রেতা অবদুল খালেক দৈনিক আমাদের চট্টগ্রামকে বলেন, আজ লোকজন এখনো তেমন আসে নাই, সন্ধ্যার দিকে ভীড় থাকে পারে ।তবে আগামীকাল সকালের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সকালের টিকিট বিক্রি হলেও বিকেলের টিকিট এখনো কিছু রয়েছে।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited