শিরোনাম
সালাহ উদ্দিন সালাম, কক্সবাজার সদর : | ০৭:১২ পিএম, ২০২০-০৯-১৬
অবশেষে বহুল আলোচনার পরে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে বদলি করা হয়েছে রাজশাহীতে এবং কক্সবাজারে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান।
১৬ই সেপ্টেম্বর বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে ছয় কর্মকর্তাকে বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বদলির আদেশে বলা হয় খুলনা মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুর কবিরকে পুলিশ কমিশনার গাজীপুর মহানগর পুলিশে,উপ-পুলিশ মহাপরিদর্শক বিশেষ শাখার মাসুদুর রহমান ভূঁইয়াকে পুলিশ কমিশনার খুলনা মহানগর পুলিশে, উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুনতাসিরুল ইসলামকে পুলিশ সুপার ঝিনাইদহ জেলায়, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হাসানুজ্জামানকে পুলিশ সুপার কক্সবাজার জেলায়, রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাকে উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশে এবং কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে পুলিশ সুপার রাজশাহী জেলায় বদলি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited