শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৭:৪০ পিএম, ২০২৬-০৯-১৬
শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়তা পেয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
এবার অভিনয়জীবনে নারীর সাফল্য ও পথচলার স্বীকৃতি হিসেবে সম্মানিত হলেন সাফা। পেয়েছেন ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’।
কাঙ্ক্ষিত এই সম্মাননা হাতে পেয়ে আনন্দিত অভিনেত্রী। পুরস্কারপ্রাপ্তির সেই আনন্দ শুধু নিজের মধ্যে আটকে না রেখে অন্য নারীদেরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন তিনি।
পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন সাফা। সেখানে প্রতিটি নারীকে নিজের শক্তি চিনে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সাফা লেখেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই- তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’
এর আগে এই স্বীকৃতির জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেত্রী। তার কথায়, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’
সাফার কাছে এই পুরস্কার তাই কেবল একটি সম্মাননা নয়, বরং সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণাও। দীর্ঘ অভিনয়যাত্রায় নানা চরিত্রে নিজেকে মেলে ধরা এই অভিনেত্রী এখন কাজের ক্ষেত্রে অনেক বেশি বেছে চলছেন। পর্দায় উপস্থিতি কম হলেও দর্শকের আগ্রহে ভাটা পড়েনি।
সাফাকে সর্বশেষ চলতি বছরের কোরবানির ঈদে পর্দায় দেখা গেছে। ঈদ উপলক্ষে তার অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়।এরপর কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফিরেছেন তিনি। তবে দেশে ফেরার পর নতুন কোনো কাজ নিয়ে পর্দায় কবে ফিরছেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited