শিরোনাম
সন্দ্বীপ প্রতিনিধি :: | ০৪:৩৪ পিএম, ২০২৫-১১-০৮
ন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে মানবিক উদ্যোগ নিয়েছে নুরুল মোস্তফা খোকন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিনামূল্যে গর্ভবতী মহিলা ও লাশ পরিবহন সার্ভিস।
শনিবার (৮ নভেম্বর) সকালে গুপ্তছড়া ঘাটে এক অনুষ্ঠানে এই কর্মসূচি উদ্বোধন করেন ব্যবসায়ী নুরুল মোস্তফা খোকন।
নুরুল মোস্তফা খোকনের পক্ষ থেকে গুপ্তছড়া ঘাটে ১ কোটি ১০ লাখ টাকার একটি অত্যাধুনিক স্পিডবোট উপহার দেওয়া হয়েছে। নৌ-যানটিতে রয়েছে ছাদযুক্ত কেবিন, ঝড়-বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষার ব্যবস্থা, যাত্রীদের জন্য ওয়াশরুম এবং আরামদায়ক আসনের সুবিধা। শুধু তা-ই নয়, এখন থেকে বিনামূল্যে লাশ পরিবহন ও গর্ভবতী মা বোনদের যাতায়াত খরচও এই ফাউন্ডেশন বহন করবে।
নুরুল মোস্তফা খোকন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের টিমসহ পরিদর্শন করেন গুপ্তছড়া ঘাটে ভাসমান পল্টুন স্থাপনের অগ্রগতি। এসময় তিনি বলেন, এখন থেকে এই স্পিডবোটে লাশ পরিবহনের সময় সঙ্গে চারজন যাত্রী বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আর গর্ভবতী মায়েদের সঙ্গে দুইজন অতিরিক্ত যাত্রীও বিনামূল্যে এই সার্ভিস পাবেন দিন-রাত ২৪ ঘণ্টা। জানুয়ারিতে আরও পাঁচটি নতুন স্পিডবোট আসবে, যা সাধারণ যাত্রীরা স্বল্প ভাড়ায় ব্যবহার করতে পারবেন।
তিনি বলেন, সন্দ্বীপবাসী বছরের পর বছর হাঁটুসমান কাদা মাড়িয়ে স্পিডবোটে উঠতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে আপনারা আন্দোলন করেছেন, কষ্ট করেছেন। সেই দুর্ভোগের অবসান ঘটাতে আমি পল্টুন স্থাপনের প্রতিশ্রুতি দিচ্ছি। কর্ণফুলী শিপ বিল্ডার্সের টিম সার্ভে শুরু করেছে। ইনশাআল্লাহ, খুব দ্রুতই কাজ শুরু হবে। আমি এখানে এমপি হতে আসিনি, এসেছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিতে। মানুষের জন্য আমার এই মানবিক কাজ চলমান থাকবে।
স্থানীয়রা জানান, এই উদ্যোগ সন্দ্বীপের যাত্রীসেবায় এক যুগান্তকারী পদক্ষেপ। পল্টুন স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে কুমিরা-সন্দ্বীপ নৌরুটে যাত্রীসেবা ও নিরাপত্তায় নতুন এক স্বস্তির অধ্যায় সূচিত হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited