চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

হেফাজতে নির্যাতন বন্ধের দাবি ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি চাইলেন অধিকারকর্মীরা

আমাদের ডেস্ক :    |    ০৭:৪৭ পিএম, ২০২৬-০৬-২৬

হেফাজতে নির্যাতন বন্ধের দাবি ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি চাইলেন অধিকারকর্মীরা

শাহ্ জালাল:
হেফাজতে নির্যাতন বন্ধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত এবং নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে চট্টগ্রামে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে।

আন্তর্জাতিক হেফাজতে নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার চট্টগ্রামে এ কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়ন, নির্যাতন কিংবা হেফাজতে অমানবিক আচরণের কোনো স্থান নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষায় সংবেদনশীল হতে হবে এবং হেফাজতে নির্যাতনের মতো ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা বলেন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানবাধিকার, সংবিধান এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করতে হবে। অতীতে বিরোধী মত দমনে যে নির্যাতনের সংস্কৃতি তৈরি হয়েছিল, তা থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

সমাবেশে বক্তারা হেফাজতে নির্যাতনের প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩’-এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

তাঁরা বলেন, আইনটির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে এবং বিচারহীনতার সংস্কৃতিও দূর হবে।

অধিকারের চট্টগ্রাম ফোকালপার্সন ওচমান জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং অধিকারকর্মী তুষায় মুজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অধিকারকর্মী শাহ জালাল, প্রকৌশলী মোমিন, মীর বরকত, ইমরান সোহেল, নাদিয়া ইসলাম রিয়া ও সাংবাদিক নুর মোহাম্মদ তালুকদার। লিখিত বক্তব্য পাঠ করেন অধিকারকর্মী আমির হোসেন।

এ সময় ক্যাব নেতা নাজের আহমদ, সাদিয়া, হিরা, রিয়া, সোলতানা আক্তার, রোকসানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর