চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

সিঙ্গাপুরে নিষিদ্ধ ‘দ্য কাশ্মীর ফাইলস’

বিনোদন ডেস্ক :    |    ০৬:৩৫ পিএম, ২০২২-০৫-১০

সিঙ্গাপুরে নিষিদ্ধ ‘দ্য কাশ্মীর ফাইলস’

ভারতে সাড়া ফেলে দেওয়া বলিউডের বিতর্কিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিষিদ্ধ হয়েছে সিঙ্গাপুরে। সিনেমাটির বিরুদ্ধে ‘একতরফা মুসলিম বিদ্বেষ’ দেখানোর অভিযোগ তোলা হয়েছে।


সিঙ্গাপুরের সিনেমা নিয়ন্ত্রণ সংস্থা দ্য ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (আইএমডিএ) দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, হিন্দি ভাষার ‘দ্য কাশ্মীর ফাইলস’র বিষয়বস্তু তাদের নীতিমালার বাইরে। খবর চ্যানেল নিউজ এশিয়া।

সংবাদমাধ্যমটি জানায়, আইএমডিএ মনে করে, হিন্দুদের নিপীড়নের নামে সিনেমাটির মাধ্যমে অত্যন্ত উস্কানিমূলক এবং একতরফা মুসলিম বিদ্বেষ দেখানো হয়েছে। এই ধরনের সিনেমা প্রদর্শনের ফলে সিঙ্গাপুরের মতো বহুজাতীয় দেশে সামাজিক সম্প্রীতি নষ্ট হতে পারে এবং ধর্মীয় একাত্মবোধে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।  

চলতি বছরের ১১ মার্চ বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পেয়েছে ভারতের প্রেক্ষাগৃহে। স্বল্প বাজেটের সিনেমাটি বক্স অফিস থেকে এখন পর্যন্ত ২৫০ কোটি রুপিরও বেশি ব্যবসা করেছে।  

নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগ এবং হত্যাকে ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প। এতে অনুপম খের পুষ্কর নাথ পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন। ভাষা সুম্বলি তার পুত্রবধূ শারদা পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন, যার পুত্র- শিব এবং কৃষ্ণ, দুর্ঘটনার পরে ভাগ্যের পরিহাসে বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়। চিন্ময় ফারুক মালিক বিট্টা একজন সন্ত্রাসী এবং দেশত্যাগের পিছনে আসল পাণ্ডার চরিত্রে দেখা গিয়েছে।

এতে আরো অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার, চিন্ময় মণ্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর