চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে অস্ত্রের ধরে জিম্মি করে গরু লুট

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০৯:২২ পিএম, ২০২৫-০১-১৪

বোয়ালখালীতে অস্ত্রের ধরে জিম্মি করে গরু লুট

চট্টগ্রামের বোয়ালখালীতে ইনসাফ এগ্রো নামের একটি গরুর খামার থেকে অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করে ২টি গরু লুটের ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের মারধরে পথচারীসহ ৪জন আহত হয়েছে।  ১২জানুয়ারি  দিবাগত রাত ৩টার দিকে এই খামারে ডাকাতদল হানা দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ডাকাতদলের মারধরে খামারের নিরাপত্তা প্রহরী শাহ আলম, রাখাল মো.ইমরান হোসেন, পথচারী মুসা আলম ও শফিক ড্রাইভার আহত হয়েছেন।খামারের স্বত্বাধিকারী মোমিন জানান, রাত ৩টার দিকে ডাকাত দলের দুই সদস্য সীমানা প্রাচীর টপকে খামারে প্রবেশ করে। নিরাপত্তা প্রহরী শাহ আলমকে প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এরপর রাখাল ইমরানকে জিম্মি করে এবং ডাকাতদলের সদস্যরা খামারের চাবি নিয়ে গেইটের তালা খুলে প্রায় ৪ লাখ টাকার মূল্যের ২টি গরু লুট করে নিয়ে গেছে। এসময় তারা সিসিটিভি ক্যামেরাগুলোও খুলে নিয়ে যায়। খামারে কর্মরত রাখাল.ইমরান হোসেন বলেন, সীমানা প্রাচীর টপকে ডাকাতরা খামারে ঢুকে অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে হাত-পা, মুখ ও চোখ বেঁধে ফেলে। এরপর আরও ২ জন পথচারীকে ধরে খামারে এনে মারধর করেছে। প্রতিবেশিরা জানান, খামারের ডাকাত পড়ার খবরে আমার এগিয়ে গেলে তারা চোখে টর্চ মেরে অস্ত্র তাক করে ঘরে ঢুকে যেতে বলেন ডাকাতদলের সদস্যরা। তারা দশ মিনিটের মধ্যে ট্রাকে করে গরু নিয়ে চলে গেছে। ডাকাতদলে অন্তত ১৪-১৫ জন সদস্য ছিলো। তাদের গায়ে জ্যাকেট, পরনে প্যান্ট ও পায়ে বুট ছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.খায়রুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর