চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে বাঙ্গালী নিয়োগের দাবিতে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি :    |    ০২:৪৪ পিএম, ২০২১-০৫-২৪

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে বাঙ্গালী নিয়োগের দাবিতে মানববন্ধন

পার্বত্য চট্টগ্রাম  উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে একজন বাঙ্গালী নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সোমবার (২৪ মে) সকাল ৯ টায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ,বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে বান্দরবান সদরস্থ বান্দরবান প্রেসক্লাব চত্বরে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার সহ সভাপতি
 বীর মুক্তিযোদ্ধা সন্মানিত ক‍্যাপ্টেন (অব:) আলহাজ্ব মোঃ তারু মিয়া,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান জেলা সভাপতি কাজী মোঃ মুজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে
  উপস্থিত ছিলেন  পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, বান্দরবান পৌর সভাপতি সামছুল হক শামু, ছাত্রনেতা মিজানুর রহমান আখন্দ। এছাড়াও সংগঠণের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিতি ছিলেন।
মানববন্ধনে বক্তব্যকালে বক্তারা বলেন , বাংলাদেশ গেজেটে সু-স্পষ্ট উল্লেখ আছে , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান  নিয়োগের ক্ষেত্রে উপজাতি/পাহাড়িদের অগ্রাধিকার দেয়া যেতে পারে।এতে প্রতীয়মান হয় যে বাঙ্গালী নিয়োগে কোনপ্রকার আইনি বাঁধা নেই। 
তদুপুরি দীর্ঘ একযুগের বেশি সময় ধরে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে পাহাড়ি/উপজাতি  প্রতিনিধিগণ নেতৃ্ত্ব দিয়ে আসছেন। যা সত্যিই হতাশা জনক।তাই  পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতি-ধর্মের মানুষের অধিকার রক্ষার্থে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে একজন বাঙ্গালী নিয়োগ প্রদানের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রধান মন্ত্রীর নিকট পার্বত্যবাসীর পক্ষ থেকে জোর দাবি জানান।
বক্তারা আরো বলেন-অতীতের ইতিহাস দেখলে জানা যায়, পূর্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার(পদাধিকার বলে),জিওসি ২৪ পদাতিক ডিভিশন(পদাধিকার বলে) সহ বাঙ্গালী প্রতিনিধিগণ নিযুক্ত ছিলেন। তখন পার্বত্য এলাকায় সুন্দর ও সন্তোষজনক উন্নয়নের ছবি আমরা দেখেছি। কিন্তু বর্তমান সময়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,জেলা পরিষদসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকার পার্বত্য চট্টগ্রামের সংকট নিরসনে শত শত কোটি টাকা বরাদ্দ দিয়ে আসলেও সে হারে পার্বত্য 
এলাকার সংকট সমাধানের সন্তোষজনক প্রমান পাওয়া যায়নি।    
তিন পার্বত্য জেলার সংসদ সদস্যগণ উপজাতি, তিন পার্বত্য জেলার রাজা/সার্কেল চীফগণ উপজাতি, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান উপজাতি,
জেলা পরিষদের চেয়ারম্যানগণ উপজাতি,তিন পার্বত্য জেলার সমস্ত মৌজার হেডম্যান উপজাতি  এবং দীর্ঘ একযুগের বেশি সময় ধরে পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে পাহাড়ি/উপজাতি  প্রতিনিধিগণ নেতৃ্ত্ব দিয়ে আসছেন।
 এবারও যদি পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে পুনরায় পাহাড়ি/উপজাতি নিয়োগ দেওয়া হয় তাহলে সেটা শতভাগ সাম্প্রদায়িকতার পরিচয় বহন করবে।যদি তাই হয় ভবিষ্যতে পিসিএনপি আরো কঠিন কর্মসূচী পালন করবেন বলে জানান বক্তারা।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর