শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২৬ পিএম, ২০২০-১২-০৮
নগরের সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার কেজি চোরাই পেঁয়াজ উদ্ধার করেছিল নগর গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগ। আদালতের নির্দেশে এসব পেঁয়াজ পুলিশের তত্বাবধানে বিক্রি করা হয়েছে নিলামে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে মনছুরাবাদ নগর গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগের কার্যালয়ে এ নিলাম অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে খাতুনগঞ্জের ব্যবসায়ী সাব্বির হোসেন ৩৮ টাকা দরে ৩ হাজার কেজি পেঁয়াজ কিনে নেন।
নগর গোয়েন্দা পুলিশের (বন্দর বিভাগ) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ৫ ডিসেম্বর মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার কেজি চোরাই পেঁয়াজ উদ্ধার করা হয়েছিল। এসব পেঁয়াজ আদালতের নির্দেশে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। পেঁয়াজ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।
মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, ৫ ডিসেম্বর উদ্ধার করা পেঁয়াজগুলো বিদেশ থেকে আমদানি করা। এসব পেঁয়াজ চুরি করে অন্যত্র সরিয়ে নিচ্ছিল একটি চক্র। পেঁয়াজসহ তিনজনকে হাতনাতে গ্রেফতার করা হয়েছিল।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited