শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৮:১০ পিএম, ২০২৫-১২-২০
আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম)-১৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সরওয়ার জামাল নিজাম। প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ার পর একই আসনে বিএনপির আরও একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এ নিয়ে আসনটিতে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিও ওঠে দলের একাংশ নেতাকর্মীদের পক্ষ থেকে। তবে সব আলোচনা ও পর্যালোচনা শেষে শেষ পর্যন্ত দলের হাইকমান্ড চট্টগ্রাম-১৩ আসনে সরওয়ার জামাল নিজামের নামেই চূড়ান্ত সিদ্ধান্ত বহাল রাখে।
এ সিদ্ধান্তের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে। অনেকেই এ মনোনয়নকে আসন্ন নির্বাচনে দলের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সরওয়ার জামাল নিজাম বলেন, আমি বিএনপির সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাই। আমাদের লক্ষ্য একটাই বিজয় অর্জন। তিনি অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় ঐক্য বজায় রেখে মাঠে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরপরই এলাকায় প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited