শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২২ পিএম, ২০২৪-১১-২৮
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট ও সদস্যগণ এক প্রেস বিবৃতিতে এমন আকস্মিক হত্যাকাণ্ডের জন্য তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রেস বিবৃতে বলা হয়, শেখ হাসিনা বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে পুর্নবাসন করার অব্যাহত চেষ্টা চলছে। ৫ আগষ্ট স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর থেকে বিভিন্ন ধরনের ব্যানার এর মাধ্যমে শেখ হাসিনা তার নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।
কখনো রিক্সা লীগ, আবার কিস্তি লীগ বা আনসার বাহিনী রূপ ধারণ করছে। কখনো সনাতনী ব্যানারে রূপ ধারণ করছে। কখনো আবার স্থির মাধ্যমে জনগণকে বোকা বানানো হচ্ছে। এ সকল বিষয় নিয়ে আওয়ামী লীগ তার ভয়ংকর পরিকল্পনা করছে। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেত্রী বিভিন্ন ধরনের ফোন আলাপ এ বোঝা যায় দেশ গভীর সংকট এবং ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে।
এই গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের সার্বিক পরিস্থিতি নষ্ট করার হীন উদ্দেশ্যে সুপরিকল্পিত ভাবে ঘটানো হয় চট্টগ্রামের ঘটনা। হামলা করা হয় কোর্ট ভবন,মসজিদসহ বিভিন্ন স্থাপনা এবং ভাংচুর করা হয় জনসাধারণের সম্পদ।কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় উদীয়মান তরুণ আইনজীবী এবং চট্টগ্রাম কোর্টের এপিপি শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে।
লাভ বাংলাদেশ পার্টির মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মিজানুর রহমান চৌধুরী ও পার্টির মহাসচিব আবু ফাতাহ মোহাম্মদ কুতুব উদ্দীন এই ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছে।পাশাপাশি শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের রুহের মাগফেরাত এবং শহীদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited