শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০২:২২ পিএম, ২০২০-০৯-১৫
মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা থেকে জোরারগঞ্জ বাজার পর্যন্ত সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া বৃদ্ধি করে দেওয়া হয়েছে। পূর্বে এই রুটে জনপ্রতি ১০ টাকা করে ভাড়া আদায় করা হতো। করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে সিএনজি চালিত অটোরিক্সা তিনজন যাএী নিয়ে জনপ্রতি ২০ টাকা করে ভাড়া আদায় করে। চলতি মাসের ১ তারিখ থেকে পূর্বের ভাড়া আদায় করার নির্দেশনা থাকলেও এই রুটের চালকগণ যাএীদের নিকট হতে ১৫ টাকা করে ভাড়া আদায় করতে দেখা যায়। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে যাএীদের মনে রয়েছে ব্যাপক ক্ষোভ। সরেজমিনে দেখা যায়, মীরসরাই উপজেলার সবচেয়ে ব্যস্ততম বাজার বারইয়ারহাট। এই বাজারে নিত্য প্রয়োজনীয় বাজার, দৈনন্দিন কাজের জন্য নানান শ্রেণী পেশার লোকজন প্রতিদিন যাতায়াত করা লাগে। সিএনজি চালিত অটোরিক্সা ছাড়া বিকল্প যানবাহন না থাকায় সংঘবদ্ধ সিএনজি অটোরিক্সা চালক সমিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমোদন ছাড়া নিজেদের সমিতির কমিটির অনুমোদন দিয়ে ভাড়া বৃদ্ধি করে যাএীদের অধিকার ক্ষুন্ন করে। বিগত বছরগুলোতে দেখা যায় এই চালক সমিতির সংঘবদ্ধ চক্র মীরসরাই উপজেলার বিভিন্ন রুটের সিএনজি চালিত অটোরিক্সা থেকে মাসিক ৩০০ টাকা হারে টোকেন দেওয়ার প্রবণতা। এই গাড়ীগুলোর চালকদের ড্রাইভার লাইসেন্স, ফিটনেস, রুট পারমিট ট্যাক্স টোকেন না থাকলেও ৩০০ টাকার টোকেন থাকলে কোন সমস্যার মুখোমুখি পড়তে হয় না। টোকেন বাণিজ্যের ফলে সরকারের অনেক রাজস্ব ফাঁকি দিয়ে টোকেন চক্রদের পকেটভারী করতে দেখা যায়। মীরসরাই উপজেলার সকল সিএনজি চালিত অটোরিক্সা চালক সমিতি, সংশ্লিষ্ট রুটের ভাড়া নির্ধারণ, আদায় চালক সমিতি ও শ্রমিক সংগঠন কর্তৃক গৃহীত হলে যাএীদের অধিকার ক্ষুন্ন হতে পারে বলে দাবী অনেকের। এমতাবস্থায় সিএনজি চালিত অটোরিক্সা যেসকল রুটে যাএী পরিবহন করে তাঁদেরকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ভাড়া নির্ধারণ, ভাড়ার তালিকা প্রদর্শন ও আদায়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ রইল অএ উপজেলার সর্বস্তরের জনগণের।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited