চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফুটবল খেলার মাঝপথে স্ট্রোকে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি :    |    ০৭:২৯ পিএম, ২০২৫-১১-১২

ফুটবল খেলার মাঝপথে স্ট্রোকে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে মাঠে নামে বিজয় দত্ত। খেলার মাঝপথে হঠাৎ করেই সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন।
জানা যায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পদ্মপাড়া গ্রামের শিবু মহাজনের ছেলে বিজয় দত্ত (২৯) চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী। প্রাণবন্ত, হাসিখুশি আর খেলাধুলা-প্রেমী এই তরুণ প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলেও বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে মাঠে নামে। খেলার মাঝপথে হঠাৎ করেই সে মাটিতে লুটিয়ে পড়ে।
প্রথমে সহপাঠীরা ভেবেছিল, হয়তো অতিরিক্ত গরম বা ক্লান্তির কারণে মাথা ঘুরে পড়েছে। কিন্তু মুহূর্তের মধ্যেই দেখা যায়, বিজয়ের আর কোনো সাড়া নেই। সবাই মিলে বিজয়কে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়, পরে সেখান থেকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, বিজয় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে।
নিহত বিজয়ের মামাতো ভাই বিধান মিত্র বলেন, বিজয় ছোটবেলা থেকেই খুব প্রাণবন্ত ছিল। সবার মুখে হাসি ফোটাত, কখনো কাউকে কষ্ট দিত না। সকালে ফোনে কথা হয়েছিল ওর সঙ্গে, বিকেলে যে এমন খবর শুনব, ভাবতেই পারিনি। এক মুহূর্তে সব শেষ হয়ে গেল।
নিহত বিজয়ের পিসিতোবাবু কাজল কান্তি দাশ বলেন, সকাল থেকে সে ক্লাস করেছিল। পরে বিকেলে খেলতে যায়। খেলার শেষ পর্যায়ের দিকে হঠাৎ সহপাঠীদের বলতে থাকে, ‘আমার কেমন জানি লাগছে।’ কথাটা বলার পরই সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়, সেখান থেকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলে। কিন্তু শেষ পর্যন্ত আর ফিরল না।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন বলেন, তার এভাবে অকালে চলে যাওয়া আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। গতকাল সন্ধ্যার পর আমি খবর পাই যে, সে মাঠে খেলার সময় লুটিয়ে পড়ে এবং পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর