শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:৪০ পিএম, ২০২০-১০-২৬
রাঙামাটির বাঘাইছড়ির আমতলীতে গুলিভর্তি বিদেশী অত্যাধুনিক রিভলবারসহ বেলাল হোসেন (৩৪)নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত পৌনে বারোটার সময় আমতলী বাজার থেকে বেলালকে অবৈধ অস্ত্রসহ আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুন্সি আনিসুর রহমান।
আটককৃত সন্ত্রাসী বেলাল আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল চৌধুরীর ফুফাতো ভাই ও ঘনিষ্টজন হিসেবে পরিচিত এবং সে কালেক্টর বেলাল হিসেবেই পরিচিত স্থানীয়দের কাছে।
আমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুন্সি আনিসুর রহমান জানিয়েছেন, বেলাল নামের এক ব্যক্তি আমতলী বাজারে প্রায় সময় কোমরে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করে। এটা নিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়িরা বেশ আতঙ্কগ্রস্থ হয়।
বিষয়টি আমাকে স্থানীয় সোর্স গোপন সংবাদের মাধ্যমে জানায়। পরে আমি আমার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রোববার দিবাগত রাতে আমতলী বাজারে গিয়ে একটি মোটর সাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা বেলালকে ধরে তার শরীর তল্লাসী করি।
এসময় তার কোমরের বেল্টের মাঝে আটকে রাখা একটি চাইনিজ অত্যাধুনিক রিভলবার উদ্ধার করি। সাথে সাথে বেলালকে আটক করি এবং এই ব্যাপারে অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান আছে বলেও জানিয়েছেন তিনি।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited