শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:৩০ পিএম, ২০২১-১২-০৭
পাকিস্তানের লাহোরের মডেল টাউনের জেলা আদালতের লক-আপ থেকে ১২ জন বন্দি পালিয়েছে। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর বন্দিরা পালিয়ে যায় বলে জানিয়েছেন দেশটির পুলিশ কর্মকর্তারা। জানা গেছে, দুই কারাগার থেকে মোট ১৬৬ জন বন্দিকে বকশী খানায় (বিচারিক লক-আপ) আনা হয়েছিল। যেখানেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। জিওটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বন্দিরা লক-আপের ভেতরের কাঠ ও স্টিলের চেয়ার ভেঙে লাঠি তৈরি করে। এসময় দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ গেট খুলে দেয়। এরপর বন্দিরা পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে ধরতে সক্ষম হয়েছে। অন্য ১০ জনকেও দ্রুত ধরা হবে বলে জানিয়েছে কর্মকর্তারা।
ভিডিও ফুটেজে দেখা যায়, বন্দিরা অস্ত্র হিসেবে লাঠি ও টিউবলাইট ব্যবহার করেছে। এসময় বন্দিদের ছোড়া পাথরে আহত হন একজন পুলিশ কর্মকর্তা। মূলত পুরো ঘটনার সময় অসহায় অবস্থায় দেখা যায় পুলিশকে।
যারা পালিয়েছে তারা সবাই চুরি, ডাকতি, মদক কারবারির সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় সরকারি কর্মকর্তাদের কোনো অবহেলা আছে কি না তা খতিয়ে দেখার জন্য দুইটি আলাদা কমিটি গঠন করা হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited