চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, মাথা ফাটলো এক যাত্রীর

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৪০ পিএম, ২০২৬-০১-০৮

সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, মাথা ফাটলো এক যাত্রীর

চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে এক যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কুমিল্লার ময়নামতি স্টেশনের আগে এ ঘটনা ঘটে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে ট্রেনটি ময়নামতির আগের অংশ অতিক্রম করার সময় বাইরে থেকে কে বা কারা পাথর ছোড়ে। এতে একটি বগির কাচ ভেঙে পাথরটি ভেতরে ঢুকে এক যাত্রীর মাথায় লাগে। আঘাতে তার মাথা ফেটে যায়। তবে আহত যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কামরুল হাসান সুবর্ণ এক্সপ্রেসে করে ঢাকায় যাচ্ছিলেন। তিনি বলেন, হঠাৎ বিকট শব্দ হয়। দেখি, বাইরে থেকে পাথর ছোড়া হয়েছে। কাচ ভেঙে পাথর এসে এক যাত্রীর মাথায় লাগে। তিনি রক্তাক্ত হয়ে পড়েন। অন্য যাত্রীরা দ্রুত তাকে খাওয়ার বগিতে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর বগির যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে সকাল ৭টায় ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। বিরতিহীন এই ট্রেন পথে কোথাও যাত্রাবিরতি দেয় না।
চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জাগো নিউজকে বলেন, কুমিল্লার ময়নামতি স্টেশনের আগে পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রীর মাথায় আঘাত লাগে। তবে তাকে ট্রেনেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর