চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়ির ৯টি উপজেলায় করোনা ভাইরাস বিস্তার রোধে ফের ভ্রাম্যমাণ আদালত

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ১১:২১ এএম, ২০২১-০৩-১৭

খাগড়াছড়ির ৯টি উপজেলায় করোনা ভাইরাস বিস্তার রোধে ফের ভ্রাম্যমাণ আদালত

খাগড়াছড়ি পার্বত্য জেলা ৯টি উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক ব্যবহারসহ সরকারের ১১ নির্দেশনা পালন নিশ্চিতে জেলা ব্যাপী ফের মাঠে নেমে ভ্রাম্যমান আদালত শুরু করা হয়েছে। মঙ্গলবার(১৬ই মার্চ) সকাল থেকে খাগড়াছড়ি সদরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন এ অভিযান চালান। এ সময় মাস্ক না পরার অপরাধে জরিমানা করা হয়। পাশাপাশি আর্থিক সঙ্গতি নেই এমন ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। একই সময় জেলার অপর ৮টি উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান শুরু করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, খাগড়াছড়ি জেলার সব উপজেলায় মানুষের মধ্যে মাস্ক পরিধান নিয়ে সচেতনতা বাড়াতে ফের ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করা হয়েছে।সবাইকে আরও বেশি সতর্ক হতে হবে। করোনা টিকা নেওয়া হোক বা না হোক সবাইকে বাড়ির বাইরে বের হলে মাস্ক পরিধান করতে হবে। না হলে তাদের বিরুদ্ধে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইনের আওতায় নেওয়া হবে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের সব ধরনের প্রস্তুুতি রয়েছে। জেলা সদরসহ প্রত্যেক উপজেলায় রয়েছে পর্যাপ্ত আইসোলেশন ওয়ার্ড ও অক্সিজেন। তিনি আরও জানান, খাগড়াছড়িতে এ পর্যাপ্ত ৩০হাজার ভ্যাকসিন পেয়েছি। এ করোনা টিকা গ্রহণ করেছে এখন পর্যন্ত প্রায় ২৩হাজার মানুষ। তিনি করোনা টিকা গ্রহণ করলেও সবাইকে মাস্ক পরাসহ করোনাভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে অনুরোধ জানান। 

এদিকে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা গত রোববার(১৪ই মার্চ) সকাল দশটা থেকে দিনব্যাপী হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকার) সহায়তায় এর আয়োজক ছিল পানছড়ি উপজেলা প্রশাসন। স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। এ সময় বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডা. সুমেন চাকমা, ডা. নিবুলা চাকমা ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর সুহৃদ চাকমা। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে করোনা মহামারীর উপর বিভিন্ন দিক নির্দেশনামূলক তথ্যাদি উপস্থাপন করা হয়। এ সময় হাত ধোয়া, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই বলে জানান। কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ কর হয়।

প্রসঙ্গত, গত বছরের ২৯শে এপ্রিল খাগড়াছড়িতে প্রথম করোনা ভাইরাস সনাক্ত হয়। স্বাস্থ্য বিভাগের মতে, খাগড়াছড়িতে করোনায় আক্রান্ত হয়েছে ৮শত ২৫জন। আর মৃত্যু ৭জন। তবে বেসরকারী হিসেবে মৃতের সংখ্যা ১০জন।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর